বিশ্ববাংলা
সৌদিতে অবৈধ বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ

সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি সরকার ও বাংলাদেশ দূতাবাস ঘোষিত নিজ দেশে ফিরে যাওয়ার “বিশেষ সুযোগ”এর কার্যক্রম বাংলাদেশ কনস্যুলেট জেদ্দায় শুরু হয়েছে।
কনস্যুলেট প্রাঙ্গনে অফিস চলাকালীন সময়ে এই আবেদন গ্রহণ করা হচ্ছে। এছাড়া, আগামী ১৭ ও ১৮ জানুয়ারী কনস্যুলেট টিমের “আলবাহা” শহরে কনস্যুলার সেবা প্রদানকালেও এই আবেদন গ্রহণ করা হবে।



