দেশবাংলা
কোটালীপাড়ায় দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চৌধুরী হাটে মেসার্স নুর-আমিন ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি দোকান মালিকের দাবি। রবিবার সকাল ১১ টায় আগুনের ঘটনা ঘটে।
দোকান মালিক ও ফায়ার সার্ভিস জানান দোকানের এক কর্মচারী ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করছিলো অন্য কর্মচারী ড্রাম থেকে পেট্রোল বোতল জাত করার সময় ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের ফুলকি এসে পেট্রোলের ড্রামে পড়লে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌছে প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষনে দোকানানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এইচ এম মেহেদী, কোটালীপাড়া প্রতিনিধি



