বিশ্ববাংলা

লন্ডনে প্রতিফল ফিল্মস এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত

লন্ডনে প্রতিফল ফিল্মস এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারী  ব্রাইটন ইউনিভার্সিটির সালিস ব্যানি থিয়েটার এন্ড আর্ট গ্যালারি সিনেমায় এ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ বাংলাদেশি চিত্র পরিচালক  মিসবাহুল ইসলাম সুরত পরিচালিত প্রতিফল এর প্রিমিয়ার শোতে টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর-কবি ও গীতিকার শাহ সোহেল এর সঞ্চালনায় শুরুতেই বক্তব্য রাখেন, পরিচালক মিসবাহুল ইসলাম সুরত, অভিনেতা নুরুল আমিন, অভিনেতা বদিউল আলম।

ছবিটি রিয়েল  ফ্রেইম এবং স্মৃতি প্রডাকশনস এর ব্যানারে নির্মিত হয়। ২০০১ সালে একই প্রোডাকশনের  নির্মিত  “হায়রে লন্ডন শান্তি নাই” নাটকটি বাংলাদেশ সহ বহির্বিশ্বের বাঙ্গালীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে ।

সংশ্লিষ্ট খবর

Back to top button