তীব্র শীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায়, শিশু ডায়রিয়া আশংকাজনক হারে বাড়ছে। গত এক সপ্তাহে শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দিনদিন বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। এতে হাসপাতালের বেডে জায়গা না হওয়ায় বারান্দায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল সুত্রে জানা যায়, তীব্রশীতে ডায়রিয়া প্রকোপ আকার ধারণ করছে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শীতের তীব্রতা বাড়ার কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি-জ্বর, শ্বাসকষ্টসহ শীতজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে।এরই মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি।
গেল ১৪ থেকে ২০ জানুয়ারী পর্যন্ত শতাধীক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে বৃদ্ধরাও আছেন। তবে আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। হাসপাতালে বেডের সংখ্যা কম হওয়ায় বারান্দায় রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে স্থান সংকুলান না হওয়ার পরও শিশুদের সুস্থ করতে নানারকম চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান, রৌমারী সরকারি হাসপাতালের ডাক্তার অনুপ কুমার।
শীতজনিত রোগ থেকে শিশুদের বাঁচাতে নবজাতকসহ ১ থেকে দুই বছরের শিশুদের ঘনঘন মায়ের বুকের দুধ খাওয়ানো, একদিন পর পর কুসুম গরম পানিতে গোসল করানোসহ, অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন, চিকিৎসকরা।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



