অন্যান্যবাংলাদেশ

গণতন্ত্র সূচকে এগিয়েছে বাংলাদেশ

গণতন্ত্র সূচকে আরো এগিয়েছে বাংলাদেশের অবস্থান। দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই বিরোধীদলের এমন অভিযোগের মধ্যেও লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)’র সর্বশেষ গণতন্ত্র সূচকে আট ধাপ এগিয়ে ৮০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

ইআইইউ’র ২০১৯ সালের সর্বশেষ গণতন্ত্র সূচকে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৮৮। এর আগের বছর বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৫৭, আর অবস্থান ছিল ৮৮তম।

     IMG 20190531 041850 43

সূচকে দেখা গেছে, তালিকার উপর এবং নিচের দিক খুব একটা পরিবর্তন না হলেও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের অবস্থানের ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। প্রতিবেদনে গণতান্ত্রিক পরিস্থিতিকে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিযুক্ত গণতন্ত্র, মিশ্র শাসন ও স্বৈরশাসন এ চারটি ভাগে বিভক্ত করা হয়েছে।

এতে বাংলাদেশের শাসনব্যবস্থাকে মিশ্র শাসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। আট ধাপ এগোলেও সূচকে এখনো প্রতিবেশী ভারতের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। যদিও নতুন সূচকে ভারত ৬ দশমিক ৯০ স্কোর নিয়ে ১০ ধাপ পিছিয়ে ৫১তম অবস্থানে রয়েছে। ২০০৬ সাল থেকে ১০ স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে আসছে সংস্থাটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button