বিশ্ববাংলা
চীনে আটকা পড়েছেন ৫শ বাংলাদেশি

চীনের উহানে করোনা ভাইরাসের কারনে ৫০০ বাংলাদেশি আটকা পড়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪১ জন। তবে এ ভাইরাসে কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাস ছড়ানো শুরু হওয়ায়, এ শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছি্ন্ন রয়েছে। ফলে, সেখানে আটকা পড়েছেন ৫০০ জনেরও বেশি বাংলাদেশি।
জানা গেছে, উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫০০ জনেরও বেশি বাংলাদেশি পড়াশোনা করছেন। উহান থেকে বাস,ট্রেন ও বিমান চলাচলসহ সবরকম যোগাযোগ বন্ধ করে দেয়ায়, দেখা দিয়েছে খাবার সংকটের আশঙ্কা।



