লেবাননে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

লেবাননের জুনি জেলায় গাড়ির ধাক্কায় সুমন ভূঁইয়া নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার জুনি থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সুমন ভূঁইয়া প্রায় ৩ বছর আগে লেবানন যান। তিনি জুনি ক্লিন নামে একটি কোম্পানীতে কাজ করতেন। প্রতিদিনের মত সকালে জুনি থানার সামনের রাস্তায় কাজ করার সময়, দ্রুতগতির একটি নিশান পাজেরো জীপ নিয়ন্ত্রণ হারিয়ে, তাঁকে ধাক্কা দিলে আহত হন তিনি।
পরে এম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর গাড়ির চালক ও সাথে থাকা আরো ৩ জন আরোহী পালিয়ে গেছে। এদিকে, তাঁর অকাল মৃত্যুতে পরিবারসহ, সহকর্মীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
তারা গাড়ি চালকের দ্রুত শাস্তি দাবী করে, সুমন ভূঁইয়ার মৃতদেহ দ্রুত পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে বৈরুত দূতাবাসকে অনুরোধ জানিয়েছেন। নিহত সুমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার টিকোরিয়া গ্রামে। তার বাবার নাম সুলতান ভূঁইয়া।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



