চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। সরকারি তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার। এদের মধ্যে ২শ’ ৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ ও চান্দ্রবর্ষকে সামনে রেখে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্যদের নিয়ে শনিবার রাতে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। পশ্চিমা গবেষকদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন না চীনের স্বাস্থ্য কর্মকর্তারা।
এরই মধ্যে কানাডায় করোনাভাইরাসে একজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের পর নতুন এ ভাইরাসে ছড়িয়ে পড়েছে ইউরোপেও।
এরই মধ্যে তিনজন আক্রান্তের কথা নিশ্চিত করেছে ফ্রান্স। শনিবার মেলবোর্নে একজন আক্রান্ত হওয়ার কথা কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় সবাইকে সতর্ক করেছে চীন সরকার।



