দেশবাংলা

তেঁতুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাটি খনন করে পাথর উত্তোলনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় শ্রমিকরা।

রোববার সকালে ভজনপুর এলাকায় পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের অবস্থান নিলে পুলিষ তাদের সরিয়ে দেয়। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের একটি গাড়ী ভাংচুর করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে।

আহত হয় শ্রমিক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী স্থানীয় অর্ধশতাধিক মানুষ। খবরের ছবি সংগ্রহ করতে গিয়ে সময় টিভির সাংবাদিক আব্দুর রহিম, এসএ টিভির কামরুজ্জামান টুটুল, বাংলা নিউজের সোহাগ হায়দারকে অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা।

এছাড়া সরকারি গোয়েন্দা ডিজিএফআইর মাসুদ রানাও হামলার শিকার হন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button