দেশবাংলা

ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনে ভোগান্তিতে যাত্রীরা

ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনটিতে থেকে নানা ভোগান্তি নিয়ে যাতায়াত করছে সাধারণ যাত্রীরা। এখান থেকে সবচেয়ে বেশী ট্রেনযাত্রী ভ্রমন করে দেশের বিভিন্ন গন্তব্যে। আর রাজস্ব আয়েও এগিয়ে এ ষ্টেশনটি। কিন্তু সেই তুলনায় যাত্রী সুবিধা একেবারেই কম। এদিকে, ভীড় ঠেলে ট্রেনে উঠতে গিয়ে অনেক বিপদের সম্মুখীনও হতে হচ্ছে তাদের।

প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশন থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পথে যাতায়াত করে কয়েক হাজার যাত্রী। বিপুল পরিমান এ যাত্রীর বিপরীতে আসন সংখ্যা খুবই নগন্য। ৭’শ থেকে সাড়ে ৭’শ আসন বরাদ্দ রয়েছে এখানকার যাত্রীদের জন্যে।

আর এখান থেকে প্রচুর পরিমান রাজস্ব আয়ও করছে সরকার। এদিকে, ভীড়ে ঠেলে ট্রেনে উঠতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।

ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন কর্মকর্তারা জানান, চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকামুখী আরো কয়েকটি আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতী হলে কমবে যাত্রীদূর্ভোগ।

যাত্রী তুলনায় আসন সংকট স্বীকার করে, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, টিকেট কালোবাজারীদের বিরুদ্ধে প্রশাসন তৎপর রয়েছে।

সকল সমস্যা সমাধান করবে কর্তৃপক্ষ এমনপ্রত্যাশা এ রেলষ্টেশনে চলাচলকারী যাত্রীদের।

আল আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button