দেশবাংলা

আখাউড়া সীমান্তে সতর্কাবস্থা জারি : করোনা ভাইরাস

করোনা ভাইরাস নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সতর্কাবস্থা জারি করা হয়েছে। রোববার সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে করোনা ভাইরাস শনাক্তকরণে সতর্কতায় অস্থায়ী হেলথ ডেস্ক খোলা হয়।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে, একটি মেডিকেল টিম বসানো হয়েছে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য ইমিগ্রেশনে অস্থায়ী হেলথ ডেস্ক খোলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button