বিশ্ববাংলা
অবৈধদের নিজ দেশে ফেরার বিশেষ সুযোগ দিচ্ছে সৌদি

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ নিজ দেশে ফেরার বিশেষ সুযোগ দেয়া হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে, সেখানে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার সহযোগিতার কাজ শুরু করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়,শুধু কোম্পানি অথবা মুয়াসাসাতে কর্মরত বাংলাদেশি নাগরিক, যাদের আকামার মেয়াদ শেষ হওয়ার কারণে দেশে ফিরে যেতে পারছেন না, তারা জাওয়াজাতের সহযোগিতায় এক্সিট ভিসা সংগ্রহ করে দেশে যেতে পারবেন।
এ বিষয়ে বিনামূল্যে ৮০০২৪৪০০৫১ নম্বরে, শুক্র, শনি ও অন্যান্য ছুটির দিন ব্যতীত, যোগাযোগ করা যেতে পারে বলে জানিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ।



