তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহার ঘোষণা

অত্যাধুনিক ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতিসহ ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, উত্তর সিটির বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। সোমবার সকালে গুলশানের একটি হোটেলে, নগরীর বর্জ্য অপসারণ, যানজট দূর করাসহ নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
এসময় সরকার বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তাবিথ। আরমান কায়সারের রিপোর্ট।
এমন প্রতিশ্রুতির মধ্যদিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল। ১৯ দফা ইশতেহারের আর রয়েছে দূষণ মুক্ত নগরী গড়ে তোলা, বর্জ্য অপরসারণ, মশক নিয়ন্ত্রণ, যানজট ব্যবস্থাপনা উন্নত করা।
নির্বাচনে জয়যুক্ত হবার প্রথম দিন থেকেই নগরবাসীর সামনে উন্নয়নের চিত্র দৃশ্যমান হবে উল্লেখ করে তাবিথ বলেন, অতীতে সরকার দলীয় মেয়ররা নগরের উন্নয়নে ব্যর্থ হলেও, জনগণকে সাথে নিয়েই আধুনিক ঢাকা গড়ে তুলতে চান তিনি।
গণপরিবহনে সিসি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকার স্থাপনার পাশাপাশি স্বল্প ভাড়ার আবাসন প্রকল্প ও রেন্ট কন্ট্রোলার নিয়োগ করার পরিকল্পনার কথাও জানান, তাবিথ আওয়াল।
আরমান কায়সার, বাংলা টিভি



