বিশ্ববাংলা

জোহানেসবার্গে কর্মচারীর আঘাতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীর আঘাতে একজন নিহত ও পৃথক একটি ঘটনায় একজন আহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ প্রভিন্সের এলডোরাডু এলাকায় মোঃ আবুল হাসনাত নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিজ দোকানের কর্মচারীর ফায়ার এক্সটেনশনের আঘাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।

নিহতের ভাই জানান, দোকানের কর্মচারী ফায়ার এক্সটেনশন বোতল দিয়ে আঘাত করলে আবুল হাসনাত সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন, সেসময় কর্মচারী দোকানের নগদ অর্থসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে গেলে, এক সপ্তাহ জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অপরদিকে, জোহানেসবার্গের সাউথ গেইট এলাকায় স্থানীয় কিছু সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন, সোহাগ নামে এক বাংলাদেশি ব্যবসায়ী। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button