বিশ্ববাংলা

লন্ডনে ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের যাত্রা শুরু

ব্রিটেনে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ক্লাব ইউকে।

পূর্ব লন্ডনের ইলফোর্ডে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাংবাদিক তানভীর আহমেদ, মুজাহিদুল ইসলাম ও ঝুমুর দত্তের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলফোর্ড সাউথের এমপি স্যাম টেরী, বাংলাদেশ হাই কমিশনের পলিটিক্যাল সেক্রেটারী এ এফ এম জাহিদুল ইসলাম ও ঢাকা ইউনিভার্সিটি এ্যালামনাই ইউকের প্রেসিডেন্ট, ব্যারিস্টার আনিস রহমান।

ক্লাবের উদ্যোক্তাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, ডক্টর আশরাফ উদ্দীন, আমীরুল ইসলাম চৌধুরী, বিধান গোস্বামী, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান ও ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, শাহ আলম সরকার ও শিবলী সাদিক, অজয় রায় রতনসহ সিনিয়র এ্যালামনাইবৃন্দ।

 অনুষ্ঠানের প্রথম পর্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও মধুর কেন্টিনের আদলে প্রতিকী ক্যান্টিন থেকে শীতের পিঠা বিতরণ হয়।

সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন, পরশমনি, মিলন বিশ্বাস, সারোয়ারী আলাম, শুভ্রা মোস্তফাসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button