অন্যান্যবাংলাদেশ

‘৬ ফেব্রুয়ারির আগে কোনো বাংলাদেশিকে দেশে ফেরানো হবে না’

চীনের উহানে আটকেপড়া কোনো বাংলাদেশিকে ৬ ফেব্রুয়ারির আগে দেশে ফেরানো হবে না বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন, বাংলাদেশে এখনো এ ভাইরাসে শনাক্ত কোন রোগী পাওয়া যায়নি। তবে এটি প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা ইতোমধ্যে সরকার নিয়েছে। এছাড়া করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে, সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীর কুর্মিটোলা ও সংক্রামক ব্যাধি হাসপাতালে আলাদা করে বিশেষ ওয়ার্ড খোলাসহ সারাদেশে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এ ভাইরাস সার্স ভাইরাসের মতো মারাত্মক নয়- উল্লেখ করে, এতে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। একইসঙ্গে, ভাইরাস আক্রান্ত দেশ ভ্রমণে সতর্কতা অবলম্বনেরও তাগিদ দেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় ও সচেতনতা বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে এই সভার আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য ছাড়াও- উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, জনপ্রশাসন, পররাষ্ট্র, বিমান ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button