
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে গুড়িগুড়ি বৃষ্টি আর ঘন কুয়শায় আবারো বেড়েছে শীতের প্রকোপ। দফায় দফায় গুড়ি গুড়ি বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
বুধবার সকাল থেকে বৃষ্টির সাথে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এছাড়া, সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে আছে দেশের বিভিন্ন এলাকা।
এদিকে আওবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ও আগামীকাল ফরিদপুরে সুর্য়ের দেখা মিলবে না। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি থাকতে পারে। কুয়াশা ও শীতের কারণে কষ্টে রয়েছেন বৃদ্ধ ও শিশুরা। অনেকটা স্থবির হয়ে খেটে-খাওয়া মানুষের গেছে দৈনন্দিন স্বাভাবিক কাজ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে।



