অন্যান্যবাংলাদেশ

বিনা ভাড়ায় লাশ পরিবহনে আপত্তি বিমান মন্ত্রণালয়ের

প্রবাসে কোনো বাংলাদেশি মারা গেলে সম্পূর্ণ বিনা ভাড়ায় সেই লাশ দেশে নিয়ে আসতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  কিন্তু এবার তাতে আপত্তি জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

লাশ পরিবহনের ক্ষেত্রে খরচ চেয়ে শীগগিরই বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন তার। বিষয়টি নিশ্চিত করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.মহিবুল হক।

তিনি বলেন, মানবিক বিবেচনায় প্রতিবছর অসংখ্য প্রবাসী বাংলাদেশির লাশ বিনা ভাড়ায় দেশে এনে স্বজনদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। এক্ষেত্রে ন্যূনতম খরচটুকুও নিচ্ছে না বিমান পরিবহন। কিন্তু বিমান এভাবে আর কতদিন করবে।

মহিবুল হক আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য আলাদা ফান্ড রয়েছে। কেউ মারা গেলে তার লাশ দেশে আনার ক্ষেত্রে ন্যূনতম একটা খরচ সেখান থেকে বিমানকে দিতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্যানুযায়ী, গত ২০১৬-১৭ অর্থবছরে বিনা ভাড়ায় ৮৬১ জন প্রবাসী বাংলাদেশির লাশ দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে কাতারে কোনো বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হলে, তার লাশ দেশে আনার ক্ষেত্রে খরচ বহন করতো কাতারি মালিক।

কিন্তু বিগত বছরগুলোতে সেখান থেকেও বিনা খরচে লাশ দেশে এনে পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংশ্লিষ্ট খবর

Back to top button