বিশ্ববাংলা

ইতালিতে নগদ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসিত বাংলাদেশি

ইতালিতে ক্রেডিট কার্ড ও নগদ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসা কুঁড়িয়েছেন, শাওন নামে এক প্রবাসী বাংলাদেশি।

জানা যায়, কয়েকটি ক্রেডিট কার্ড ও ২৫০ ইউরোসহ দেশটির আপিয়া নামক একটি তেল পাম্পের কাছে মানিব্যাগটি তিনি কুড়িয়ে পান। এরপর তা জমা দেন, পার্শ্ববর্তী থানায়। পরে, খবর পেয়ে হারিয়ে যাওয়া মানিব্যাগের মালিক ইতালী নাগরিক এসে নগদ অর্থ ও ক্রেডিট কার্ড বুঝে নেন।

তিনি শাওনকে পুরস্কার হিসেবে কিছু দিতে চাইলে, তিনি অপারগতা প্রকাশ করেন। শাওনের বাড়ি মাদারীপুর জেলায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button