বিশ্ববাংলা
আম্মান ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের সদস্য হতে, বিজ্ঞপ্তি প্রকাশ

জর্ডানে কর্মরত বাংলাদেশিদের ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের সদস্য হতে, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস আম্মান।
যেকোন প্রবাসী নির্ধারিত কল্যাণ ফি পরিশোধ করে সদস্য হতে পারবেন। যারা সদস্য হবেন, তারা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রদত্ত সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহন করতে পারবেন।
এসব সুবিধার মধ্যে রয়েছে, প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, বিভিন্ন স্কুল কলেজে কোটায় ভর্তি ও কর্মস্থলে আহত বা মারা গেলে আর্থিক সাহায্য প্রদানসহ, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা।
আগ্রহী প্রবাসীরা ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে, অথবা বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ে যোগাযোগ করে, সদস্যপদ গ্রহন করতে পারবেন।
সেলিম আকাশ, জর্ডান প্রতিনিধি



