বিশ্ববাংলা

‘পর্যবেক্ষণে রাখা হবে দেশে ফেরা বাংলাদেশিদের’

চীন থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনলেও তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

কারণ হিসেবে মন্ত্রী বলেন, এটা পুরো দেশে ছড়িয়ে পড়ুক এটি তারা চান না। তিনি আরও জানান, বাংলাদেশিদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে, চীন সরকার তাদের পুরো চিকিৎসার দায়িত্ব নেবেন। চীনে বেড়েই চলেছে মরণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ।

চীনে এরইমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১৩২ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার মানুষ। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন, এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button