টলিউডবিনোদন

রহস্যে মোড়া চরিত্র নিয়ে ফিরলেন দেবশ্রী

‘তুমি কি সেই?’ ছবির মাধ্যমে ৫৮ বছর বয়সে আবারও পর্দায় ফিরছেন ভারতের বাংলা ছবির এক সময়ের এই সুপারস্টার নায়িকা দেবশ্রী। দীর্ঘদিন ধরেই পর্দার তিনি পর্দার আড়ালে। নিজেকে সরিয়ে রেখেছিলেন অভিনয় থেকে।

এ প্রসঙ্গে দেবশ্রী রায় জানান, এই চরিত্রটা আমার মধ্যে অভিনয়ের ক্ষুধা আরও একবার জাগিয়ে দিয়েছে। এজন্য গল্পটা শুনেই রাজি হয়ে গিয়েছি। পছন্দমতো চরিত্র পাচ্ছিলেন না বলেই বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলাম।

রহস্যে মোড়া দু’জন অসমবয়সির প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।’ দেবশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বনি সেনগুপ্ত। ছবির পরিচালনা করবেন অনুপ সেনগুপ্ত। মাস দুয়েকের মধ্যে ছবির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘নদী থেকে সাগরে’ ছবির মাধ্যমে ১৯৭৮ সালে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন দেবশ্রী। ১৯৮১ সালে অপর্ণা সেনের ‘৩৬ চৌরঙ্গী লেন (ইংরেজি ভাষায়)’ ছবিটি তাকে সর্বভারতে পরিচিতি এনে দেয়। দেবশ্রী রায় বাংলার পাশাপাশি হিন্দি ও তামিল ছবিতেও অভিনয় করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button