দেশবাংলা

সড়ক দুর্ঘটনায় নিহত-৫, আহত অন্তত-২০

বুধবার ২৯ জানুয়ারি দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।

ময়মনসিংহের গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এমকে সুপার বাসটি চরশ্রীরামপুর এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নিহত হন। আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়।

এদিকে, নাটোরের বনপাড়ার কালিকাপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতের পরিচয়  সনাক্ত করা যায়নি।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button