প্রধানমন্ত্রীবাংলাদেশ
‘সরকারপ্রধান হিসেবে দেশের সব বিষয়েই নজর রাখতে হয়’

সরকারপ্রধান হিসেবে দেশের সব বিষয়েই নজর রাখছেন বলে জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হারুনুর রশীদ প্রধানমন্ত্রীকে প্রটোকল ছাড়া বেরিয়ে ঢাকা শহরের মানুষের অবস্থা দেখার অনুরোধ জানালে, জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার কারণে প্রটোকল নিয়ে চলতে হয়। কিন্তু দেশের অবস্থা তিনি একেবারেই জানেন না তা নয়। যেহেতু এ দেশের দায়িত্ব তিনি নিয়েছেন, তাই সব দিকেই নজর রাখার চেষ্টা করেন বলেও জানান প্রধানমন্ত্রী।
এ সময়, জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে, ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার সবসময় সতর্ক রয়েছে বলে জানান সংসদ নেতা।



