আওয়ামী লীগরাজনীতি

ফুসফুসে ইনফেকশন তবে শঙ্কামুক্ত কাদের

শ্বাসকষ্টের সমস্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে তাকে হাসপাতালে নেয়ো হলে, ডাক্তারের পরামর্শে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। এদিকে, সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, দলটির কেন্দ্রীয় নেতারা।

সকালে সম্পাদকমণ্ডলীর বৈঠকে যোগ দিতে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে অসুস্থ অনুভব করায়, দ্রুত তাকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

ওবায়দুল কাদেরর শারীরিক অবস্থা গুরুতর নয় জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান ডাঃ সৈয়দ আলী আহসান জানান, তাকে পর্যবেক্ষণে রাখার কথা।

সৈয়দ আলী আহসান জানান, আতঙ্কের কিছু নেই। উনি এখন ভালো আছেন, রেস্টে আছেন। ইকো করা হয়েছে। হার্ট ভালো আছে। কনককান্তি বড়ুয়, উপাচার্য, বিএসএমএমইউ ওবায়দুল কাদেরের অবস্থা আশঙ্কামুক্ত। ফুসফুসে ইনফেকশন আছে। সিনিয়র চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। প্রয়োজন হলে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।

এ সময় হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডাঃ কনককান্তি বড়ুয়া। এদিকে, এ সময় ওবায়দুল কাদেরের শারীরিক সমস্যার কথা জানিয়ে, দেশবাসীর দোয়া কামনা করেন, দলটির কেন্দ্রীয় নেতারা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button