দেশবাংলা

জয়পুরহাটে শিশুর লাশ উদ্ধার

জয়পুরহাটে সাড়ে চার বছরের ইরাম হোসেন নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে লাশটির উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও শিশুটির পরিবার জানান, বৃহস্পতিবার বিকেলের পর ইরাম বাড়ির পাশে খেলা করছিল। সন্ধ্যার পার শিশুটি বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজা-খোঁজি করে তাকে না পেয়ে স্থানীয়ভাবে মাইকিং করে।

শুক্রবার সকালে শিশুটির বাড়ির প্রায় ৫শ গজ দূরে আব্দুল মতিনের গোয়াল ঘরের পেছনে প্লাস্টিকের বস্তার মধ্যে প্রতিবেশিরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইরামের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় প্রতিবেশি ট্রাক ড্রাইভার রেজাউল ইসলাম ও  তার ছেলে রাজু আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button