আওয়ামী লীগরাজনীতি
‘চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর উপহার’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভাতাসহ বিভিন্ন সহায়তা প্রদান মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অনন্য উপহার।
শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা হল রুমে উপজেলা সমাজসেবা বিভাগ আয়োজিত ৫টি চা বাগানের চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনুভা নাশতারান
উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, চা শ্রমিকনেতা রবীন্দ্র গৌর, দুলাল ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।



