দেশবাংলা

নাগারিক সেবায় শ্রেষ্ঠ ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি সোহেল রানার

নির্বাচনে জয়ী হলে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি আদর্শ ওয়ার্ড গড়ার আশ্বাস দিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোহেল রানা।

সোহেল রানা বলেন, কাউন্সিলর হতে চাই নিজের জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে, মাদকমুক্ত সমাজ গড়তে। ৩১ নম্বর ওয়ার্ডের পানি সমস্যা সমাধানসহ নাগারিক সেবায় শ্রেষ্ঠ ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি দিলেন তিনি।

এসময় ওয়ার্ডের রাস্তাঘাট পরিষ্কার ও সংস্কার করার প্রতিশ্রুতি ব‌্যক্ত করেন, সোহেল রানা। ড্রেনেজ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন করা হবে বলেও জানান তিনি। এচাড়া পানি সমস্যা সমাধান করা ছাড়াও পরিকল্পিত ও প্রশস্ত রাস্তা নির্মাণ করার চেষ্টা করা হবে।

পরিবেশ দূষণ রোধ করে বাসযোগ্য ওয়ার্ড গড়তে ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে সবার ভোট চেয়েছেন সোহেল রানা। তার প্রতীক ব‌্যাডিমিন্টন।

সংশ্লিষ্ট খবর

Back to top button