
শুক্রবার দুপুরে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত দেয়ার জন্য মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কনস্যুলারের সঙ্গে বৈঠক করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। গুলশানের বে টাওয়ারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা দক্ষিণ সিটিতে প্রায় সাড়ে তিনশ থেকে চারশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি করে বৈঠক প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ঢাকা সিটি নির্বাচন নিয়ে কি কি শঙ্কা রয়েছে, তার কাছে জানতে চেয়েছেন মার্কিন কূটনীতিক। আমি বাস্তব চিত্র তুলে ধরেছি।
এদিকে, ধানের শীষের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্র পাহারা দেবে। কেন্দ্র দখল করা হলে যে কোনো মূল্যে দখলমুক্ত করা হবে বলেও জানান ইশরাক।



