রাজস্থান থেকে সোনায় লেখা কুরআন উদ্ধার

ভারতের রাজস্থান থেকে উদ্ধার করা হয়েছে সোনা দিয়ে লেখা মুঘল সম্রাট আকবরের আমলের একটি কুরআন শরিফ। প্রায় ১৬ কোটি রুপির দামের এই কুরআনটি বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে রাজস্থান পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে এক জনকে।
রাজস্থান পুলিশ আরো জানায়, ১,০১৪ পাতার ওই কুরআনটি গত বছর ডাকাতি করে ছিনিয়ে নেয় তিন ব্যক্তি। সন্দেহভাজন দু’জনকে আগেই গ্রেফতার করা হয়। আর বৃহস্পতিবার কুরআনসহ গ্রেফতার করা হয় তৃতীয় ব্যক্তিকে।
জানাযায় মেহতারের পূর্বপুরুষেরা সম্রাট আকবরের কাছ থেকে দান হিসাবে ঐতিহাসিক মণ্ডলগড় কেল্লা পেয়েছিলেন। সেখানেই সোনার অক্ষরে লেখা ওই কুরআন শরিফটি খুজে পান তিনি। পরে সেটি বন্ধু ও আত্মীয়স্বজনের মাধ্যমে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন।
কিন্তু তার আগেই সেটি ছিনতায় হয়ে যায়। কুরআন শরিফটি কেনার নাম করে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে সেটি ছিনতাই করে এই দুবৃত্ত দলটি।



