দেশবাংলা

যাত্রী ভোগান্তির আরেক নাম ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশন

যাত্রী ভোগান্তির আরেক নাম ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশন। এখান থেকে প্রচুর সংখ্যক ট্রেনযাত্রী বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করায় রাজস্ব আয়েও এগিয়ে ষ্টেশনটি। কিন্তু যাত্রী ভোগান্তি নিরসনে কারোই যেন কোনো দায় নেই। ভিড় ঠেলে ট্রেনে উঠতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের।

প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশন থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পথে যাতায়াত করে কয়েক হাজার যাত্রী। অথচ তাদের জন্য বরাদ্দ মাত্র সাড়ে ৭’শ আসন, যা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। যাত্রী বেশি হওয়ায়, স্টেশনটি থেকে  রাজস্ব আয়ও বেশ ভালো। অথচ, সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই।

এদিকে, চট্টগ্রাম ও সিলেট থেকে ঢাকামুখী আরো কয়েকটি আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি হলে, যাত্রীদূর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করেন, ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার শোয়েব আহমেদ।

অন্যদিকে, আসন সংকটের কথা স্বীকার করে, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বললেন, টিকিট কালোবাজারীদের বিরুদ্ধে প্রশাসন তৎপর রয়েছে।

চলাচলকারী যাত্রীদের সুবিধার্থে, স্টেশনটির সমস্যা সমাধানে কর্তৃপক্ষ এগিয়ে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button