আওয়ামী লীগদেশবাংলারাজনীতি

‘দালালদের দৌরাত্ম্য বন্ধে সরকার আরো কঠোর’

শ্রমিকদের বিদেশে গমনের ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য বন্ধে সরকার আরো কঠোর হচ্ছে বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

শনিবার সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। একই সাথে শ্রমিকদের সহযোগিতায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যকরী ভূমিকা রাখারও আহ্বান জানান ইমরান আহমদ।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, বিভাগীয় কমিশনার ডক্টর আবদুল মান্নান, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button