আওয়ামী লীগবিএনপিরাজনীতি

তামাশা নাকি শান্তিপূর্ণ নির্বাচন !

এই নির্বাচনকে তামাশার নির্বাচন বলে অভিযোগ করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর, বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল-আলম হানিফ। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ইভিএমকে অস্ত্র হিসাবে ব্যবহার করে নির্বাচনে কারচুপি করাই ছিল আওয়ামী লীগের মুল লক্ষ্য।

এদিকে, সন্ধ্যায় সিটি নির্বাচনে ভোট গ্রহণ শেষে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। এ সময় তিনি বলেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন নিয়ে স্বভাবসুলভ মিথ্যাচার করছে।

এছাড়া, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদও জানান এই আওয়ামী লীগ নেতা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button