বিএনপিরাজনীতি

আজ সকাল-সন্ধ্যা হরতাল

ফলাফল প্রত্যাখ্যান করে রোববার (২ ফেব্রুয়ারি) হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সিটি করপোরেশন নির্বাচনে দুই সিটিতেই ভয়াবহ কারচুপি ও লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এর প্রতিবাদে সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল আহ্বান করছি।

ফখরুল আরও বলেন, আমরা আশা করছি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ঢাকাবাসী সহযোগীতা করবেন এবং তাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করবেন।

তবে, আমাদের এ হরতালের আওতায় থাকবে না অ্যাম্বুলেন্স, ওষধবাহী গাড়ি, ওষধের দোকান, খাবার দোকান। আমরা সম্পূর্ণভাবে এ নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করছি। শুধু ঢাকায় এ হরতাল পালন করা হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button