আওয়ামী লীগরাজনীতি
কঠোরভাবে প্রতিহত করা হবে : হরতাল

পরাজয় নিশ্চিত জেনে হরতাল ডাকা ন্যাক্কারজনক এবং নেতিবাচক রাজনীতির প্রতিফলন বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার সন্ধ্যায়, বিএনপির হরতাল ডাকার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, জনবিরোধী যে কোনো কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে আওয়ামী লীগ। কঠোরভাবে প্রতিহত করা হবে, এই অগণতান্ত্রিক হরতাল।
এর আগে, ফলাফল প্রত্যাখ্যান করে রোববার (২ ফেব্রুয়ারি) হরতালের ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



