আওয়ামী লীগরাজনীতি

‘দল-মত নির্বিশেষে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম। শনিবার রাতেই তাঁরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এর আগে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন শিল্পকলা একাডেমি থেকে এবং রাত আড়াইটার পর ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়াম থেকে পৃথকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

দক্ষিণ সিটিতে মোট ১১৫০টি কেন্দ্রের প্রাপ্ত ১১৫০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। বিপরীতে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

অন্যদিকে ঢাকা উত্তরে নৌকা প্রতীক নিয়ে মো. আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। উত্তর সিটি করপোরেশনে ভোট প্রদানের হার দক্ষিণের থেকেও কম। মাত্র ২৫.৩০ শতাংশ ভোট কাস্ট হওয়ার তথ্য জানিয়েছে কমিশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিল ৩০ লাখ ১২ হাজার ৫০৯ জন। ওয়ার্ড সংখ্যা ৫৪, সংরক্ষিত ওয়ার্ড ১৮।

এদিকে, ইতিমধ্যেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানীতে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন বিএনপি। শনিবার সন্ধ্যায়, বিএনপির নয়াপল্টন কার্যালয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংশ্লিষ্ট খবর

Back to top button