‘ঘৃণা ভরে হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ’

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রাজধানীর জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর পরাজিত বিএনপি হরতাল দেয়া রাজনীতিতে দেউলিয়ার ছাড়া কিছু নয় বলে জানিয়েছেন, ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম। রোববার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।
সকালে রাজধানীর নিজ বাস ভবনে ১৪ দলের অনুষ্ঠিত সভা শেষে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম সাংবাদিকদের বলেন, হরতাল দেয়া বিএনপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ।
এরআগে, ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ডাকা হরতালের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এসময় তিনি জানান, ভোট পরাজয়ে ব্যার্থ বিএনপি নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করার পায়তারা করছে।
অপরাজনীতি থেকে বের হয়ে আসতে এ সময় বিএনপির প্রতি আহবান জানান, এই আওয়ামী লীগ নেতা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



