‘বিএনপি জনবিচ্ছিন্ন হওয়ায় হরতালে কোনো প্রভাব নেই’

বিএনপি জনবিচ্ছিন্ন দল। তাই তাদের ডাকা হরতালের কোনো প্রভাব জনজীবনে নেই এমন মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আর ঢাকা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য বিএনপিই দায়ী বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন।
সকালে সচিবালয়ে নির্বাচন নিয়ে কথা বলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় ভোটার উপস্থিত কম হওয়ার জন্য বিএনপিই দায়ী বলে মন্তব্য করেন তিনি।
পরে একই ইস্যু নিয়ে সচিবালয়ে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, হরতালের কোন প্রভাব জনজীবনে নেই, এতেই প্রমাণিত হলো যে বিএনপি জনবিচ্ছিন্ন দল। নির্বাচনের আগে ও ভোটের দিন সমস্ত সহিংসতার ঘটনা সুষ্ঠু তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন মন্ত্রী।
সোমবারের এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করাও আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
হাকিম মোড়ল, বাংলা টিভি



