অন্যান্যবাংলাদেশ

রাজধানীতে ঢিলেঢালা হরতাল পালিত

নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রাজধানী ঢাকায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি। তবে এ হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। ঢাকার রাস্তায় বাস, ট্রাক, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহনের অবাধ চলাচল করতে দেখা গেছে।

অন্য দিনের তুলনায় সকালে রাস্তা কিছুটা ফাঁকা ছিল। তবে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বড় কোনো প্রভাব ঢাকার রাস্তায় দেখা যায়নি। রাস্তায় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অন্য দিনের তুলনায় সামান্য গণপরিবহণ কম থাকলেও সেগুলেতো ভিড় দেখা গেছে যাত্রীদের। হরতাল সম্পর্কে জানেনই না অনেক গাড়ীচালকরা।

রাজধানীর সব এলাকাতেই স্বাভাবিক দিনের মতোই খুলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। খোলা রয়েছে অফিস-আদালতও। সাধারণ মানুষ অন্যান্য দিনের মতোই নিজেদের কাজে বেরিয়েছেন।

শহীদুল হক, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button