বিশ্ববাংলা

দোহায় বাংলাদেশি শিল্পপণ্যের প্রদর্শনী

কাতারের রাজধানী দোহার এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার ডিইসিসিতে বাংলাদেশি রপ্তানিমুখি শিল্পপণ্য নিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো, মেড ইন বাংলাদেশি শিল্পপণ্য প্রদর্শনী। শেষ দিনে বিভিন্ন দেশের অভিবাসীসহ, প্রবাসী বাংলাদেশি দর্শনার্থীদের ঢল নামে এতে। বিদেশের মাটিতে এমন প্রদর্শনী দেখে মুগ্ধ কাতার প্রবাসীরা।

কাতারের রাজধানী দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে বাংলাদেশি রপ্তানিমুখি শিল্পপন্য নিয়ে প্রথমবারের মত আয়োজিত ‘মেড ইন বাংলাদেশ’ শিল্পপন্য প্রদর্শনীতে বাংলাদেশের কৃষি, ব্যাটারি, তার ও বিদ্যুৎ, সিমেন্ট, সিরামিক, তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, খাদ্য ও পানীয়, মৎস্য ও মাংস, আসবাব, চামড়া, আবাসন, প্লাস্টিক, শিক্ষা ও স্বাস্থ্য, জাহাজ নির্মাণ, বস্ত্র ও পাট, প্রসাধন এবং পর্যটন সেবাদাতা কোম্পানিগুলো তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করে।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, এ মেলার মাধ্যমে  বিদেশীরা এখন থেকে আমাদের নতুন করে জানবে। প্রদর্শনীর আয়োজন করতে পেরে আনন্দিত আয়োজক কমিটি বাংলাদেশ ফোরাম কাতার। এতে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন, উদ্যোক্তারাও।

প্রদর্শনীতে বিশ্বরঙ এর ফ্যাশন ডিজাইনার বিপ্লব শাহার অসাধারণ কোরিওগ্রাফিতে মনোমুগ্ধকর ফ্যাশন শো ও স্থানীয় চিরন্তন বাউল সংঘের বাউল সংগীত পরিবেশন জমিয়ে তোলে পুরো আয়োজনকে। গত মঙ্গলবার শুরু হয়ে এই প্রদর্শনী শেষ হয় বৃহস্পতিবার।

আকবর হোসেন বাচ্চু, কাতার প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button