প্রধানমন্ত্রীবাংলাদেশ

রোমে দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে ৪ ফেব্রুয়ারি ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি ইতালি সরকার জুসেপ্পে কোন্তির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও রোমে ক্রয় করা বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করবেন।

এ বিষয়ে রোম দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালিতে যাবেন। প্রথমদিন পার্কো দেল প্রিন্সীপি হোটেল হল রুমে ইতালি আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় অংশগ্রহণ করবেন।

পরেরদিন ইতালি সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও রোম দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করবেন। এদিকে দীর্ঘদিন ধরে রোম ঢাকা রোম ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশিরা সীমাহীন দুর্ভোগের স্বীকার হচ্ছেন।

তাই শেখ হাসিনার কাছে রোম ঢাকা রোম রুটে ফ্লাইটি পুনরায় চালু করার অনুরোধ করবেন প্রবাসী বাংলাদেশিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button