ছনগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমি উদ্যোগ

‘বঙ্গবন্ধুকে জানো, মুক্তিযুদ্ধকে জানো’ এই শ্লোগানে, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী। এতে, নতুন প্রজন্ম জানতে পারবে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। পর্যায়ক্রমে জেলার সব বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী স্থাপন করা হবে জানালেন, জেলা প্রশাসক।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ধারনা দিতে ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছে।
এরই অংশ হিসেবে ‘বঙ্গবন্ধুকে জানো, মুক্তিযুদ্ধকে জানো’ এই শ্লোগানে বিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী স্থাপন করা হয়। সম্প্রতি জেলা প্রশাসক তন্ময় দাস এই গ্যালারীর উদ্বোধন করেন।
উদ্বোধনের পর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁইয়াসহ অনেকে বই দিয়ে গ্যালারীকে সমৃদ্ধ করতে ব্যাক্তিগতভাবে এগিয়ে আসেন। শিক্ষার্থী ও অভিভাবকরা এখানে এসে পরিপাটি এবং নানারঙ্গে সাজানো গ্যালারী দেখে মুগ্ধ হয়।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও পেক্ষাপট তুলে ধরাই গ্যালারী স্থাপনের লক্ষ্য বলে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্যাহ আল মামুন।
এমন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি অন্যান্য বিদ্যালয়গুলোতেও মুক্তিযুদ্ধ গ্যালারী স্থাপন করা হলে নতুন প্রজন্ম দেশ প্রেমে উদ্বুদ্ধ হবে বলে মনে করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার। এদিকে, পর্যায়ক্রমে জেলার প্রতিটি বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ গ্যালারী স্থাপন করা হবে জানান, জেলা প্রশাসক তন্ময় দাস।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে দেশের সব দিব্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী স্থাপনের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার।
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি



