বিশ্ববাংলা

একই দিনে জেদ্দায় এসএসসি পরীক্ষা শুরু

দেশের সাথে মিল রেখে অভিন্ন প্রশ্নপত্রে, সৌদি আরবের জেদ্দায়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এতে ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

ঢাকা শিক্ষাবোর্ডের অধীনস্থ জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, পরীক্ষা শুরু হয় স্থানীয় সময় সকাল সাতটায়। ফজরের নামাজের পর থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। এসময় প্রত্যেক পরীক্ষার্থীকে  তল্লাশি করা হয়।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা শাখা থেকে ৫৫ জন এবং ইংরেজি শাখা থেকে ৩১ জনসহ মোট ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বাংলা শাখা থেকে বিজ্ঞান বিভাগে ২২, মানবিকে ০৬ ও ব্যবসা শিক্ষায় ২৭ জন, অন্যদিকে ইংরেজি শাখা থেকে ৩১ জনই বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী।

কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন স্কুলের অধ্যক্ষ হামদুর রহমান ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন, প্রথম সচিব (শিক্ষা) কে এম সালাউদ্দিন।

অধ্যক্ষ হামদুর রহমান জানান, অতীতের মতো এবারও পরীক্ষা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান তাদের পরীক্ষা ভালো হয়েছে। আর অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ জানান।

দেশের বাইরে জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বরাবরই শীর্ষস্থান ধরে রেখেছে, এবারও তার ব্যত্যয় ঘটবে না এমনটাই আশা, পরীক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের।

সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button