বিশ্ববাংলা

স্বেচ্ছায় দেশে ফিরতে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন

লেবাননে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফিরতে, বৈরুত দূতাবাসের বিশেষ কর্মসূচীর আওতায় দ্বিতীয় ধাপের নাম নিবন্ধন শুরু হয়েছে। চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধনের সুযোগ পেয়ে, বৈরুত দূতাবাসে উপস্থিত হয়ে আবেদন ফরম জমা দেন, দেশে ফিরতে ইচ্ছুক অনেক প্রবাসী।

২৮ জানুয়ারি বৈরুত দূতাবাসের জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে, ২ হাজার ৫০০ প্রবাসী বাংলাদেশি অনলাইনে আবেদন করেন। তাদের মধ্যে যারা ২ ফেব্রুয়ারী আবেদন ফরম জমা দেয়ার সিরিয়াল পেয়েছেন, তারা সকাল থেকেই দূতাবাসে উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে আবেদন ফরম জমা দেন।

বাকী আরো ২ হাজার প্রবাসীদের আবেদন ফরম ৭ ফেব্রুয়ারী পর্যন্ত জমা নেয়া হবে বলে জানিয়েছে, দূতাবাস। নিবন্ধনের প্রথমদিন স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ৪৭৯ জন প্রবাসী মাত্র ১ বছরের জরিমানা ও এয়ার টিকেটের মূল্য পরিশোধ করে, দূতাবাসে আবেদন ফরম জমা দেন।

যারা আবেদন ফরম জমা দিয়েছেন, তারা সবাই দূতাবাসের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবার অনেকে অনলাইনে আবেদন করতে না পেরে হতাশা ব্যক্ত করেছেন। তবে, যারা আবেদন করতে পারেননি, তাদের হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছেন, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ১ম ধাপে ২ হাজার ৫০০ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরতে বৈরুত দূতাবাসে নাম নিবন্ধন করেছিলেন। দূতাবাসের তথ্যমতে দেশটিতে প্রায় ৪০ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছে্ন।  

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button