প্রবাসীর ৭৬ লাখ তুলে নিলেন ব্যাংক কর্মকর্তা

যুক্তরাজ্য প্রবাসীর জমাকৃত টাকা জালিয়াতি করে ৭৬ লাখ তুলে নিয়েছে সিলেটের ওয়ান ব্যাংকের কর্মকর্তা। এই টাকা ফেরত পেতে এখন নিজেই মামলার শিকার হয়েছেন, হুমকিও দেয়া হচ্ছে প্রাণনাশের।
গত শুক্রবার লন্ডনবাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব জানিয়েছেন, প্রতারিত প্রবাসী আব্দুর রউফ। তিনি আরও জানান, এ ঘটনা জানাজানি হলে ২৬ লাখ টাকা প্রদান করা হলেও বাকী অর্থ পরিশোধে গড়িমসি করছেন ঐ কর্মকর্তা।
তিনি বলেন, আমার অর্থ ফেরত পেতে সকল ধরনের আইনী পদক্ষেপ নিতে আমি রাজি আছি। কিন্তুু আমি আশংকা করছি তার পরোক্ষ ভয়-ভীতির কারনে। সে হয়তো অর্থ ফেরত না দিয়ে আমার জীবন নাশের ষ¦ড়যন্ত্র করতে পারে।
এমতা অবস্থায় আমি প্রশাসন ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করছি কর্তৃপক্ষ যেনো তার কাছে পাওনা ৫০ লক্ষ টাকা ফিরিয়ে দেন এবং এই জালিয়াতের মুখোশ উম্মেচন করেন সমাজে। যাতে আমার মতো আর কেউ সরলতার সুযোগে প্রতারিত না হন।



