এবার হংকংয়ে একজনের মৃত্যু

করোনাভাইরাসে এবার হংকংয়ে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, প্রিন্স মার্গারেট হাসপাতালে ৩৯ বছর বয়সী ঐ রোগী মঙ্গলবার মারা যান। এ মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা।
এদিকে, চীনজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪২৬ জনে। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ২০ হাজারে। চীন ছাড়া করোনা ভাইরাসে ছড়িয়েছে অন্তত ২৪টি দেশে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
আক্রান্ত ও হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি হুবেই প্রদেশের উহান শহরে। ওই শহর থেকেই ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ করোনা ভাইরাস। এরআগে সোমবার ৩৬১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
এরইমধ্যে করোনা ভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস। বাংলাদেশও প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।



