বাংলাদেশ

‘চীন থেকে ফেরত আসতে চাইলে হজ ক্যাম্পে থাকতে হবে’

চীন থেকে ফেরত আসতে চাইলে বাংলাদেশিদের থাকতে হবে হজ ক্যাম্পে, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর পরিচালক ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, আইইডিসিআরের পরিচালক। ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, চীন থেকে ফেরা মোট ৬ হাজার ৭৮৯ জনকে স্ক্রিনিং করা হয়েছে।

এছাড়া কিছু লক্ষণ দেখা দেয়ায় ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি।

এদিকে দেশের যেসব প্রকল্পে চীনা নাগরিক কর্মরত আছে তাদের বিষয়ে অবগত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে আইইডিসিআর। করোনা ভাইরাস নিয়ে মানুষকে আতংকিত না হওয়ারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button