বিশ্ববাংলা
তুরস্কে সম্মাননা পেলেন প্রধানমন্ত্রীর সাবেক পিএস

তুরস্কের শালওয়ার রেস্টল্যাং চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ সংগঠক হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিএস মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নেতা ও সমাজকর্মী মোহাম্মদ আকবর হুসেন।
গত ১ ও ২ ফেব্রুয়ারি তুরস্কের ট্র্যাডিশনাল স্পোর্টস ফেডারেশন কর্তৃক আয়োজিত ডাঃ হাকান কাজানসির সম্মানে, তুরস্কের স্পোর্টস ফেডারেশনের সভাপতি আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
তুরস্কের কাহর-ম্যানমারস মেট্রোপলিটন পৌরসভার আমন্ত্রিত অতিথি হয়ে বাংলাদেশি মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন ও মোহাম্মদ আকবর হুসেন ছাড়াও, বিশ্বের ৪২টি দেশের সংগঠকরা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি



