বিশ্ববাংলা

আবহায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের আবহায় নূরুল আফসার নামে এক বাংলাদেশি মারা গেছেন। সৌদি আরবের আবহা মাহাইল আছিরে ওই ব্যক্তি মারা যান।

জীবিকার তাগিদে দশ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান নূরুল আফসার, তিনি আবহা প্রদেশের মাহাইল আছিরে একটি সুপার মার্কেটে কাজ করতেন। তিনি কয়েক মাস যাবত হৃদরোগে ভুগছিলেন। ওয়ার্ক পারমিট না থাকায় উন্নত চিকিৎসা কিংবা দেশে যাওয়া হয়নি তার।

সকালে ঘুম থেকে না উঠলে, সহকর্মীরা রুমে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায়। তার পিতার নাম মুহাম্মদ মিয়া।আবছারের মরদেহ মাহাইল আছির হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এম ইব্রাহীম খলিল, আবহা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button