বিশ্ববাংলা
আরও ১৭২ শিক্ষার্থীর দেশে ফেরার আকুতি

চীনের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকা পড়া আরও ১৭২ বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফেরার আকুতি জানিয়েছেন। এর আগে শনিবার চীনের উহান থেকে ৩১২ জন শিক্ষার্থীসহ অনেককে ফিরিয়ে আনা হলেও, হুবেই প্রদেশে এখনো আটকে আছেন আরও বাংলাদেশি।
চরম মানবেতর দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা। এমতাবস্থায় দেশে ফিরতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন, শিক্ষার্থীরা।
এদিকে, বুধবার চীনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ৮৮৭ জন। এখন পর্যন্ত চীনে ২৪ হাজার ৩২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চীন ও এর বাইরে ৪৯২ জনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রতি শিক্ষার্থীরা অনুরোধ জানিয়েছেন, যাতে তাদের সেখান থেকে রক্ষা করা হয়।



